31 C
আবহাওয়া
৪:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে পাওনা টাকা আদায়ের চেষ্টা, গ্রেপ্তার ১

নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে পাওনা টাকা আদায়ের চেষ্টা, গ্রেপ্তার ১

নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে পাওনা টাকা আদায়ের চেষ্টা, পাওনাদার গ্রেপ্তার

বিএনএ, নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলা থেকে একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ মোহাম্মদ হাছান (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে পূর্ব চরমটুয়া (১৯ নম্বর) ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সূর্যনারায়ণবহর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

শনিবার আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।

গ্রেপ্তার মোহাম্মদ হাছান উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের সুর্যনারায়নবহর গ্রামের মো.হানিফের ছেলে।

পুলিশ জানায়, সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সুর্যনারায়নবহর গ্রামের মোহাম্মদ হাছান এবং একই এলাকার মো. সোহেল (৩৪) নামে এক ব্যাক্তির মধ্যে টাকা পয়সার লেনদেন ছিল। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে হাসান সোহেলের কাছে পাওনা টাকা চাইলে সোহেল টাকা দিতে বিলম্ব করলে হাসান সোহেলকে লক্ষ্য করে পিস্তল তাক করে। ওই সময় সোহেলের চিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করে হাছানকে আটক করে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ জব্দ আসামিকে আটক করে থানায় নিয়ে আসে।

নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে আদালতে সোপর্দ করায় বিচারক তাকে কারাগারে পাঠান।

বিএনএনিউজ/ রনি/ রেহানা/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী