24 C
আবহাওয়া
১:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » গণ অধিকার পরিষদ থেকে রেজা কিবরিয়া পদত্যাগ

গণ অধিকার পরিষদ থেকে রেজা কিবরিয়া পদত্যাগ


বিএনএ,ঢাকা: গণ অধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন রেজা কিবরিয়া। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ বরাবর তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। মিয়া মসিউজ্জামানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

৩১ ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে পদত্যাগের কোনো কারণ দেখানো হয়নি।

রেজা কিবরিয়া বলেন, পদ থেকে পদত্যাগ করলেও গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবো।

আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এস এম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোরামে যোগ দেন। হবিগঞ্জ-১ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচন করেন। আবার ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে গণফোরামের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন। এর আট মাস পরে গণ অধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দল গঠন করা হয়।এবং এর আহ্বায়ক করা হয় রেজা কিবরিয়া ও সদস্যসচিব করা হয় নুরুল হককে।

গত বছরের জুনমাসে রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের দ্বন্দ্বে ভাঙনের মুখে পড়ে গণ অধিকার পরিষদ। আহ্বায়ক পদ থেকে রেজা কিবরিয়াকে বাদ দিয়ে দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। এরপর সমমনাদের নিয়ে রাজনীতির মাঠে ছিলেন তিনি।পরবর্তীতে রেজা কিবরিয়ার গণ অধিকার পরিষদ নামে পরিচিত দলের এই অংশের সভাপতি হন নিজেই। আর ভারপ্রাপ্ত সদস্যসচিব করা হয় ফারুক হাসানকে।

বিএনএ,নিউজ/রেহানা/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে