24 C
আবহাওয়া
৮:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » গাইবান্ধা-৫ আসনে নৌকার প্রার্থী রিপন জয়ী

গাইবান্ধা-৫ আসনে নৌকার প্রার্থী রিপন জয়ী

গাইবান্ধা-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থীর জয়।

বিএনএ ডেস্ক : গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ১৪৫ কেন্দ্রের ফলাফলে রিপন ৭৮ হাজার ২৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) লাঙল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট গোলাম শহীদ রঞ্জু পেয়েছেন ৪৪ হাজার ৭৫২ ভোট।

বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে আটটা থেকে ১৪৫টি ভোটকেন্দ্রে এই ভোটগ্রহণ শুরু হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। এ উপনির্বাচনে প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে।

ভোটগ্রহণ শেষে আজ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে। ইভিএম নিয়ে কোনো অভিযোগ নেই, ভোট সুষ্ঠু হয়েছে।’

গত ২৩ জুলাইয়ে সংসদের সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। গত ১২ অক্টোবর এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে অনিয়মের কারণে ভোট বাতিল করে নির্বাচন কমিশন। পরে গত ৬ ডিসেম্বর এই আসনের উপনির্বাচনের পুনঃভোটের জন্য ৪ জানুয়ারি ধার্য করে নির্বাচন পরিচালনাকারী প্রতিষ্ঠানটি। সে অনুযায়ী আজ সকালে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে