32 C
আবহাওয়া
৩:২০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ফাঁকি দেওয়া ভ্যাট জমা দিল ওয়ান ব্যাংক

ফাঁকি দেওয়া ভ্যাট জমা দিল ওয়ান ব্যাংক

ফাঁকি দেওয়া ভ্যাট জমা দিল ওয়ান ব্যাংক

বিএনএ, ঢাকা : ভ্যাট গোয়েন্দা নিরীক্ষা করে ওয়ান ব্যাংকের ৮ কোটি ২৯ লাখ টাকা অপরিশোধিত ভ্যাট উদঘাটন করেছিলো। সেই টাকা সোমবার (৪ জানুয়ারি) জমা দিয়েছে ব্যাংকটি। এই টাকা জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ভ্যাট রাজস্ব হিসাবে যোগ হবে।

ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান জানান, সংস্থার নিরীক্ষায় দেখা যায় বাণিজ্যিক ব্যাংকটি ২০১৫-২০১৬, ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮ তিন অর্থবছরে নিয়মবহির্ভূত রেয়াত গ্রহণ করেছে। এর ফলে ভ্যাট পরিশোধের দায় উদ্ভুত হয়। ভ্যাট গোয়েন্দার নিরীক্ষা দল শুনানিতে বক্তব্য গ্রহণের পর্যায়ে উত্থাপিত অডিট আপত্তিটি ব্যাংক কর্তৃপক্ষ মেনে নেন। নিরীক্ষা দলের নেতৃত্বে ছিলেন ভ্যাট গোয়েন্দার সহকারী পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন।

মইনুল খান আরও জানান, ওয়ান ব্যাংক সোমবার অডিট আপত্তি অনুযায়ী স্বেচ্ছায় ৮ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট সরকারি কোষাগারে জমা দিয়েছে। এই টাকা এনবিআরের ভ্যাট রাজস্ব হিসাবে যোগ হবে।

বিএনএনিউজ/এসকেকে/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত