26 C
আবহাওয়া
৮:৪৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রোলের পরিবর্তে আইডি পাচ্ছে মাধ্যমিকের শিক্ষার্থীরা

রোলের পরিবর্তে আইডি পাচ্ছে মাধ্যমিকের শিক্ষার্থীরা

রোলের পরিবর্তে আইডি পাচ্ছেন মাধ্যমিকের শিক্ষার্থীরা

বিএনএ,ঢাকা:মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর দেয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সব অঞ্চলের পরিচালক, উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার,সরকারি-বেসরকারি স্কুল-কলেজের অধ্যক্ষ এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারকে বলা হয়েছে।

অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুকের সই করা নির্দেশনায় বলা হয়, করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য ২০২১ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ে (ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত) প্রাতিষ্ঠানিক বার্ষিক পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি।তবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় অ্যাসাইনমেন্টভিত্তিক মূল্যায়ন কার্যক্রম সারাদেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।এ মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের রোল নম্বর দেয়া যথাযথ হবে কিনা তা নিয়ে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।এছাড়াও রোল নম্বর প্রথা শিক্ষার্থীদের মাঝে শেষ পর্যন্ত প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে,যা গুণগত শিক্ষা অর্জনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়।গুণগত শিক্ষা অর্জনে প্রতিদ্বন্দ্বিতার মনোভাব নয় বরং শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক মানসিকতা তৈরি করা প্রয়োজন।এক্ষেত্রে রোল নম্বর প্রথার পরিবর্তে আইডি নম্বর ব্যবহার অনুকূল পরিবেশ তৈরি করবে বলে জানানো হয়।

নির্দেশনায় শিক্ষার্থীদের দৈবচয়ন পদ্ধতিতে এবং শিক্ষার্থীর নামের বানানের ক্রমানুসারে(অ্যালফাবেট অর্ডার) আইডি দেয়া যায় বলে উল্লেখ করা হয়েছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন