21 C
আবহাওয়া
৪:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে ৮ বাসযাত্রী নিহত

পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে ৮ বাসযাত্রী নিহত

পাকিস্তান

বিশ্ব ডেস্ক: পাকিস্তানের উত্তরাঞ্চলের চিলাস শহরের কাছে একটি বাসে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় আট যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে জেলা ও আঞ্চলিক কর্মকর্তারা। খবর আল-জাজিরার

আঞ্চলিক সরকারের মুখপাত্র মুহাম্মদ আলী জহর বলেন, সন্ত্রাসীরা বাসটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। হামলার কারণও এখনও স্পষ্ট নয় বলে জানান তিনি।

চিলস শহরটি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পাহাড়ি অঞ্চল গিলগিত-বালতিস্তানে অবস্থিত। ওই অঞ্চলে গত কয়েক বছরে হামলার ঘটনা বেড়ে গেছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু