26 C
আবহাওয়া
৭:৩১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » নৌকার মনোনয়ন পেলেন মেয়র আইভী

নৌকার মনোনয়ন পেলেন মেয়র আইভী


বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়া হয়েছে ।শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ৮টায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. সেলিনা হায়াৎ আইভী ২০১৬ সালের ২২ ডিসেম্বর নির্বাচনে একই প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন। ২০০৩ সালে তিনি প্রথম বিলুপ্ত পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। আর সিটি করপোরেশন গঠনের পর ২০১১ সালের ৩০ অক্টোব প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছিলেন।

নারায়ণগঞ্জ থেকে আইভী ছাড়াও এই মেয়র পদের জন্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলার সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল ও মহানগরের সহ-সভাপতি চন্দন শীল দলের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।

এদিকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে মনোনয়ন দেয়ার  ঘোষণার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন কর্মী সমর্থকেরা। এরপর মেয়র আইভীর পক্ষে তারা শহরে আনন্দ মিছিল বের করেন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ