24 C
আবহাওয়া
৩:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ফিনফিনে শাড়িতে ‘আবেদনময়ী’ প্রভা

ফিনফিনে শাড়িতে ‘আবেদনময়ী’ প্রভা

প্রভা

বিএনএ বিনোদন ডেস্ক: রূপের আগুনে ভক্তদের হৃদয় কীভাবে ঝলসে দিতে হয়, সেটা ভালো করেই জানেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তাইতো নিয়মিত আকর্ষণীয়, মোহময়ী রূপে হাজির হন সোশ্যাল মিডিয়ায়। পোস্ট করেন নানা ঢঙে, নানা ভঙ্গিমার ছবি। যেগুলো দেখে কুপোকাত হয় অনুসারীরা।

সুদর্শনা প্রভাকে সব পোশাকেই নজরকাড়া দেখায়। তবে শাড়িতে তিনি একটু বেশিই আবেদনময়ী। সম্প্রতি সেই আবেদনের কড়া লিকার ছড়িয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

দিন দুয়েক আগে একটি ছবি পোস্ট করেন প্রভা। সেখানে তাকে দেখা গেছে অফ-হোয়াইট রঙের ফিনফিনে শাড়িতে। বাঁ দিকে কিছুটা উদাসী ভঙ্গিমায় তাকিয়ে রয়েছে। খোলা চুল জলপ্রপাতের মতো নেমে এসেছে ডান কাঁধ হয়ে।

ওই ছবিটির ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘কারণ আমি নব্বই দশকের সিনেমাপ্রেমী।’ ছবিটিতে ৬৪ হাজারের বেশি লাইক পড়েছে। তবে মন্তব্য সীমাবদ্ধ করে রাখায় কেবল তার ঘনিষ্ঠ কয়েকজনই মুগ্ধতা প্রকাশ করতে পেরেছেন।

একই সাজে আরেকটি ছবি মঙ্গলবার (৩০ নভেম্বর) পোস্ট করেন প্রভা। এখানে তাকিয়েছেন ক্যামেরার দিকেই। চোখে তার গভীরতা, যেন নীরবেই বলে দিচ্ছেন অনেক কথা। ছবিটির ক্যাপশনে অভিনেত্রী উদ্ধৃত করেছেন মার্কিন জ্যাজ গায়ক সাই অলিভারের ‘লা ভি এন রোজ’ গানের কয়েকটি চরণ।

যেটার শেষ দুটি লাইনের অর্থ দাঁড়ায়, ‘তোমার হৃদয় ও আত্মা আমাকে দাও, এবং জীবন সবসময় গোলাপী রঙের মতো (সুখী বোঝাতে) হবে।’ ২১ ঘণ্টায় এই ছবিতে লাইক পড়েছে প্রায় ২৮ হাজার। বিভিন্ন মন্তব্যে কাছের মানুষেরা তার সৌন্দর্যের প্রশংসা করেছেন। যেমন সঙ্গীত তারকা ইমরান মাহমুদুল লিখেছেন, ‘আমার পরী’।

এদিকে প্রভা সম্প্রতি অভিনয় করেছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। যেটার নাম ‘পারফর্মার’। তাসমিয়াহ আফরিন মৌ পরিচালিত এই প্রোজেক্টে প্রভার সঙ্গে আছেন মৌটুসী বিশ্বাস। এছাড়া কিছু দিন আগেই গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন প্রভা। মৌসুমী ভৌমিকের গাওয়া ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটি কাভার করে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন অভিনেত্রী। সাড়াও পেয়েছেন দারুণ।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী