33 C
আবহাওয়া
৭:০৩ অপরাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৬
Bnanews24.com
Home » জেলহত্যা দিবস আজ

জেলহত্যা দিবস আজ


বিএনএ, ঢাকা: আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এ দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাতে বন্দি অবস্থায় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করা হয়।

এই চার নেতাকে হত্যার পরদিন তৎকালীন উপ-কারা মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান এ মামলার রায় ঘোষণা করেন।

এ মামলায় আদালতের রায়ে ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া মৃত্যুদণ্ড দেয়া হয় তিনজনকে। যদিও আসামিদের মধ্যে ১০ জনই এখনও ধরাছোঁয়ার বাইরে। কেবল ১ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ দীর্ঘদিন পলাতক ছিলেন। ২০২০ সালের এপ্রিলে তিনি ধরা পড়েন এবং ওই মাসেই তার ফাঁসি কার্যকর হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ