22 C
আবহাওয়া
১২:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বাঁশখালীতে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বাঁশখালীতে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বাঁশখালীতে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে ফোরকান (২৫) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ নভেম্বর) ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ও তদন্ত সুধাংশু শেখর হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, উদ্ধারকালে ওই যুবকের গলায় হাল্কা আঘাতের চিহ্ন দেখা গেছে। এ সময় নিহতের জিহবা থেকে রক্ত ঝরছিল। উপজেলার সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পূর্ব বৈলগাঁও গোয়াজর পাড়া নিহতের মামার বাড়ির পিছনের দরজা থেকে দুপুরে লাশটি উদ্ধার করে ।

জানা যায়, নিহত ওই যুবক একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পশ্চিম বৈলগাঁও হাজির পাড়া ফজর আলী তালুকদার বাড়ির মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। সরেজমিনে দেখা যায়, নিহত ওই যুবকের পরনে ছিল হাফ হাতা গেঞ্জি ও নরমাল প্যান্ট। এছাড়াও গলায় হাল্কা আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মামা ইদ্রিস একজন প্রবাসী।

লাশ উদ্ধারের বিষয়ে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে কে বা কারা তাকে মারধর করে লাশ ফেরে রেখে যায়। মূল রহস্য বের করতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে। এই সংক্রান্তে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু