24 C
আবহাওয়া
৬:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীতে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড

কর্ণফুলীতে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড

কর্ণফুলীতে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। জব্দ করা পলিথিনের পরমািণ ৩০০ কেজি। এছাড়াও মূল্য তালিকা না রাখার অপরাধে তিন দোকানিকে ১১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

রোববার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার চরপাথরঘাটা ব্রিজঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা।

এ সময় দোকানে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে এবং মূল্য তালিকা না থাকায় ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ব্যবসায়ীদের নিষিদ্ধ পলিথিন না রাখা, বিকল্প উপায়ে পণ্য বিক্রি এবং দোকানে মূল্য তালিকা রাখার নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন, নিষিদ্ধ পলিথিন বন্ধ করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। অভিযান চলমান থাকবে।

বিএনএনিউজ/ নাবিদ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে