27 C
আবহাওয়া
৪:১২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » মাদ্রাসার অজুখানা ও শিক্ষক মিলনায়তন করে দিলেন আ’লীগ নেতা মিজান

মাদ্রাসার অজুখানা ও শিক্ষক মিলনায়তন করে দিলেন আ’লীগ নেতা মিজান

মাদ্রাসার অজুখানা ও শিক্ষক মিলনায়তন করে দিলেন আ'লীগ নেতা মিজান

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ায় ছিদ্দিকে আকবর (রাঃ) নূরানী তালীমুল কোরআন মাদ্রাসার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার সভাপতি বেলাল হোসেন কোম্পানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক এবিএম নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, সুলতান আহমদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মিজানুর রহমান মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সি নুর হোসেন।

নূরানী তালীমুল কোরআন মাদ্রাসার পুরস্কার বিতরণ
মাদ্রাসার অভিভাবক সমাবেশে পৌঁছালে মিজানুর রহমান মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়

এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির হাজী আবদুল মোমিন, আবুল হাসেম আজাদ, আবু আহমদ, এয়ার আহাম্মদ, নুরুল আফছার মিন্টু, আবদুল কাদের, নুরুল আমিন ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নুরুল করিম মজুমদার (আমিন), সহকারী শিক্ষক মন্ডলীসহ গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

অভিভাবক সমাবেশে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মুফতি শাহীনুল ইসলাম।

এদিকে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজুমদার প্রায় লক্ষাধিক টাকা ব্যয়ে ছিদ্দিকে আকবর (রাঃ) নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার অজুখানা ও শিক্ষক মিলনায়তন তৈরী করে দেন।

বিএনএনিউজ২৪, এবিএম নিজাম, জিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ