24 C
আবহাওয়া
৭:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে দুই শতাধিক ছাত্রী পেল সাইকেল

ফেনীতে দুই শতাধিক ছাত্রী পেল সাইকেল


বিএনএ, ফেনী : ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নের ২২০ স্কুল–কলেজ পড়ুয়া ছাত্রীকে পড়াশোনায় পিছিয়ে না পড়তে বাইসাইকেল, অসহায় একশ নারীকে সেলাই মেশিন, দেড়শ কৃষককে স্প্রে মেশিন ও ৬শ ব্যক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠানকে খেলার সামগ্রী বিতরণ করেছে উপজেলা পরিষদ।

সোমবার (২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন।

অনুষ্ঠানে শুসেন চন্দ্র শীল বলেন, সেলাই মেশিন বিতরণ অসহায় দরিদ্রদের স্বাবলম্বী করার সুদূর প্রসারী উদ্যোগ। নারীরা এই মেশিন দিয়ে উপার্জন করে নিজেদের এগিয়ে নেবেন বলে আমাদের বিশ্বাস। তাছাড়া এ উদ্যোগে ছাত্রীরাও ব্যাপক উপকৃত হবে।

প্রধান অতিথির বক্তব্যে নিজাম হাজারী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বেই নির্বাচন হবে। এখন থেকে শক্তি সঞ্চয় রাখতে হবে। বাইসাইকেল ব্যবহারে ছাত্রীদের সময় বাঁচবে এবং আত্মবিশ্বাসী হবে। কুসংস্কার থেকে সবাইকে বের হতে হবে। উপজেলার যে সকল মাঠ অনুপযোগী সেগুলো আগামী ১ মাসের মধ্যে উপযোগী করে তোলা হবে।

ফেনী সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ.কে শহীদ উল্যাহ খোন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা বেগম জুসি, ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্যাহ, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, গোবিন্দপুর ছিদ্দিকিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছিদ্দিক উল্যাহ, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আলমগীর চৌধুরী, কালিদহ ইউনিয়নের কৃষক মিরাজ রহমান, সামছুদ্দীন ভূঞা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মুনতাহিরা তাহেরা।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে