21 C
আবহাওয়া
৪:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ার প্রবীণ আলেম অধ্যক্ষ মাওলানা ওবায়েদ উল্লাহ আর নেই

ছাগলনাইয়ার প্রবীণ আলেম অধ্যক্ষ মাওলানা ওবায়েদ উল্লাহ আর নেই


বিএনএ, ছাগলনাইয়া : ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন পাঠাননগরস্থ দাইয়াবিবি আজিম উদ্দিন আহমেদ আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ ও প্রবীণ আলেম মাওলানা ওবায়েদ উল্লাহ আর নেই। তিনি সোমবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় বাধ্যর্কজনিত কারণে নিজবাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।

সোমবার রাত ১০ টায় হরিপুর বাংলা বাজার ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।

উল্লেখ্য, দাইয়াবিবি আজিম উদ্দিন আহমেদ আলিম মাদরাসার অধ্যক্ষ হিসেবে তিনি দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতা শেষে ২০০৬ সালে অবসরে যান। তিনি ৬ বার হজ্ব পালন করেন।

মরহুমের আত্মার মাগফিরাতের জন্য সবার নিকট দোয়া চেয়েছেন তার বড় ছেলে কাজী হোসাইন আহমেদ।

তাঁর মৃত্যুতে ফেনী ১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার এমপি, ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ নিউজ এজেন্সি বিএনএ’র সম্পাদক  মিজানুর রহমান মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু