24 C
আবহাওয়া
৬:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » শাহজালালে এয়ার অ্যারাবিয়ার জরুরি অবতরণ

শাহজালালে এয়ার অ্যারাবিয়ার জরুরি অবতরণ

শাহজালাল বিমানবন্দর

বিএনএ, ঢাকা : ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সংযুক্ত আরব আমিরাতগামী এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ফ্লাইটের যাত্রী ও ক্রুরা নিরাপদে আছেন।

তিনি বলেন, ‘শাহজালাল থেকে উড্ডয়নের পর যশোরের আকাশসীমায় পৌঁছালে এয়ারবাস-৩২০ এর পাইলট উড়োজাহাজের ইঞ্জিনের সমস্যার কথা উল্লেখ করে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন। পাইলট শাহজালালে ফিরে এসে জরুরি অবতরণ করতে চান।’

তিনি আরও বলেন, ‘বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি অবতরণের জন্য সব ব্যবস্থা নেয়।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে