23 C
আবহাওয়া
৯:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটিতে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু

রাঙামাটিতে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু

রাঙামাটিতে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু

বিএনএ, রাঙামাটি: রাঙামাটিতে বিষাক্ত মদ পানে দেবরাস চাকমা (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (৩ অক্টোবর) দিবাগত ২ টার দিকে রাঙামাটির নানিয়ারচর উপজেলার ভুইয়াদাম গ্রামে এ ঘটনা ঘটে।

দেবরাস চাকমা নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভুইয়াদাম গ্রামের বিন্দু লাল চাকমার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ অক্টোবর দিবাগত রাত ২ টার দিকে দু’জন ছেলে মদ পান করতেছিল। অতিরিক্ত মদ্য পানে এসময় একজন অসচেতন হয়ে পড়েন। পরে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

নিহতের ভাই মানিক লালা চাকমা বলেন , রাত একটার দিকে নিকটতম প্রতিবেশী অমর সিং চাকমা (৪০) ও তার ভাই দেবরাস চাকমা (২৪) একত্রে মদ পান করতেছিল। অতিরিক্ত মদ্যপান করার ফলে তার ভাই অচেতন হয়ে পড়লে পরিবারকে খবর দেয়। শুনার পর পরিবারের লোকজন তাকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায় এবং রাত ২ টার দিকে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘিলাছড়ি ইউনিয়নের (৪,৫,৬) ওয়ার্ডের মহিলা সদস্য শুভ্রা চাকমা বলেন, এটা আমার বাড়ি থেকে অনেক দূরে। তবে মদ্য পানের কারণে একটা ছেলে হাসপাতালে মৃত্যুবরণ করেছে বলে শুনেছি।

এবিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার দেবরাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনএ/কাইমুল,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার