28 C
আবহাওয়া
৪:১৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান

‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান

‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান

বিএনএ রাজশাহী: বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

রোববার (০৩ অক্টোবর) রাজশাহী সেনানিবাসে ‘বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে এই দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এর আগে, রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে মনোমুগ্ধকর ও ঐতিহ্যবাহী এই অভিষেক অনুষ্ঠান হয়। সে সময় জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে গার্ড অব অনার প্রদান করে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একটি চৌকস দল। এরপর তাকে রেজিমেন্টের কর্নেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন বাংলাদেশ ইনফ্যান্ট্রি  রেজিমেন্টের জ্যেষ্ঠ অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার।

আর এর মধ্য দিয়ে ঐতিহ্যবাহী সামরিক রীতি অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর ‘রেজিমেন্ট অব দ্য মিলেনিয়াম’ এর অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলেন সেনাপ্রধান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাসদর, আর্মি ট্রেনিং এ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ।

অভিষেক অনুষ্ঠানে সেনাপ্রধান উপস্থিত সকলের উদ্দেশ্যে তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মৎসর্গকারী বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বীর শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘ বীর গৌরব ‘ এ পুষ্পস্তবক অর্পন করেন তিনি। অনুষ্ঠান শেষে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ১৬তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সেনাবাহিনী প্রধান।

সেনাবাহিনী প্রধান বলেন, এই রেজিমেন্টের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে বিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন।  বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই রেজিমেন্টের অবদানের কথা স্মরণ করেন এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনএনিউজ/ এ এস ফাত্তাহ,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু