বিএনএ, ঢাকা: চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত ৯টার পর উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার একটি বাসা থেকে ৫৫ বছর বয়সী এই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ উদ্ধারের সময় বাসায় অন্য কেউ উপস্থিত ছিলেন না। পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
বিএনএ/ ওজি
![]()

