31 C
আবহাওয়া
৬:০৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৪, ২০২৬
Bnanews24.com
Home » শাহজালালে ২০ কোাট টাকা মূল্যের ৯ কেজি সোনার বার জব্দ

শাহজালালে ২০ কোাট টাকা মূল্যের ৯ কেজি সোনার বার জব্দ


বিএনএ, ঢাকা: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০ কোটি মূল্যের ৯ কেজি সোনার বার জব্দ করা হয়েছে। বুধবার রাতে মালিকহীন অবস্থায় ৮০টি সোনার বারের ওই চালান জব্দ করে ঢাকা কাস্টমস হাউজ।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা জানতে পারেন শাহজালাল বিমানবন্দরে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে সোনা চোরাচালান হচ্ছে। তারা বিমানে তল্লাশি চলাতে গিয়ে সেটি যাত্রীবিহীন অবস্থায় পান। পরে তল্লাশি চালিয়ে ১৯-এ সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো কিছু বস্তু পাওয়া যায়।এরপর কাস্টমস হলে নিয়ে সেগুলো খুলে ৮০টি সোনার বার পাওয়া যায়।

 

এ সব সোনার বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে।

 

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ