28 C
আবহাওয়া
৫:১২ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » যশোরে মামলা তুলে নিতে বাদিকে হুমকি

যশোরে মামলা তুলে নিতে বাদিকে হুমকি

হুমকি

বিএনএ, যশোর: যশোরের শার্শায় মুয়াজ্জিন শাহারুল ইসলামকে হত্যা চেষ্টা মামলার আসামিরা জামিনে এসে মামলার বাদি ও তার পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, গাজীর কায়বা গ্রামের মসজিদে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ হয়েছিল সেই মসজিদের সভাপতি মিজানুর রহমান অভিযুক্তদের পক্ষ নিয়ে প্রকাশ্যে ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছেন।  সভাপতি মিজানুর রহমান অভিযুক্তদের নিকট থেকে অর্থের বিনিময়ে মামলার বাদিকে হুমকি দিচ্ছেন।

এদিকে গত শুক্রবার (১ সেপ্টেম্বর) সভাপতি মিজানুর রহমানের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় তিনি প্রকাশ্যে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন।

এ বিষয়ে মিজানুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি হুমকির বিষয় অস্বীকার করেন।

৭ নম্বর কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলতাফ হোসেন জানান, ওই বিষয়ে উভয় পক্ষ আপোষ মিমাংসা করবে বলে আমাকে জানানো হয়েছিল। কিন্তু হুমকির বিষয়ে তাকে কেউ কিছু জানাননি।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাতে মুয়াজ্জিন শাহারুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। ওই ঘটনায় ২৬ আগষ্ট সকালে তার ভাই জহিরুল ইসলাম বাদি হয়ে শার্শা থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

বিএনএ/ সোহাগ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু