32 C
আবহাওয়া
৩:১৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » এক মাস পর পুটুকে গোসল করালেন পরীমনি

এক মাস পর পুটুকে গোসল করালেন পরীমনি

পুটু

বিনোদন ডেস্ক: কারামুক্ত হওয়ার পর পরীমনিকে বেশ খোঁজ মেজাজেই দেখা গেছে। কারাগারের সামনে ভক্তদের সঙ্গে সেলফিও তুলেন তিনি। ২৭ দিন পর বাসায় ফেরার আনন্দটা বোধহয় এমনই। আর বিস্কুট খেতে খেতে বাসায় ফিরেই তিনি মাংস দিয়ে ভাত খেয়েছেন! এরপর পুটুকে গোসল করিয়েছেন।

পরীমনি বলেন, মাংস দিয়ে ভাত খেয়েছি। বাসায় আসার পর মামা ভাত খাইয়ে দিয়েছেন। আসলে এই ২৭ দিন কিছু মিস করিনি। একটা স্বপ্ন নিয়ে ঘুমিয়ে ছিলাম। ঘুম ভাঙলো বাসায় চলে এলাম।

বাসায় এসে আরেকটি কাজ করেছেন পরীমনি। তার পোষ্যকে গোসল করিয়েছেন। তিনি বলেন, এক মাস পুটু (কুকুরছানা) গোসল ছাড়া ছিল। বাসায় এসে ওরে গোসল করিয়ে দিলাম। লবণ পানিতে পা ভিজিয়ে বসে আছি।

এর আগে নিজের অনুভূতি জানিয়ে পরীমনি বলেন, কোনো অনুভূতি নেই। অনুভূতি হারিয়ে ফেলেছি। আমার যে রেগুলার লাইফ, সে লাইফ তো ছিল না। পুরোপুরি অন্য একটা জীবন। যে জীবনের কথা অন্য একদিন বলব। এই ২৭ দিনের জার্নি আমাকে অনেক কিছু শিখিয়েছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে ২০ হাজার টাকা মুচলেকায় পরীমনির জামিন আদেশ দেন। কয়েকদিন বিশ্রাম নিয়েই কাজ শুরু করবেন বলে জানিয়ছেন পরীমনি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত