বিএনএ, বিশ্বডেস্ক : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে গোপন সামরিক ও নিরাপত্তাসংক্রান্ত তথ্য পাচারের দায়ে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।সোমবার (৩ আগস্ট) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এ তথ্য জানায় ।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর এবং চলতি বছরে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই দুই ব্যক্তি ইরানের বিভিন্ন সংবেদনশীল তথ্য বিদেশে পাচার করেন।
তবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তির পরিচয় কিংবা বিচারপ্রক্রিয়া সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ।
বিএনএ/ ওজি
![]()

