24 C
আবহাওয়া
১২:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড

ফেনীতে একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড


বিএনএ, ফেনী : ফেনীতে একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বোচ্চ ৩০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। জেলায় বিগত কয়েক বছরের হিসেবে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত।

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. সালেহ আহম্মদ।

তিনি বলেন, ফেনীতে টানা দুইদিন মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বোচ্চ ৩০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা বিগত কয়েক বছরের হিসেবে সর্বোচ্চ।

তিনি আরও জানান, আগামী দশদিন জেলাজুড়ে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে টানা বৃষ্টি ও উজানের পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি বিপৎসীমার ২৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ইতোমধ্যে পরশুরাম উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নয়টি স্থানে ভেঙে অন্তত ২০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে