28 C
আবহাওয়া
৫:১২ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নুরের বিরুদ্ধে মামলা

নুরের বিরুদ্ধে মামলা


বিএনএ, ঢাকা: আসামিকে আশ্রয় দেওয়া ও পুলিশের কাজে বাধা দেওয়ায় গণ অধিবার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ।

হারুন অর রশীদ বলেন, নিজ বাসভবনে এক আসামিকে আশ্রয় দেওয়া ও পুলিশের কাজে বাধা দেওয়ায় নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা হয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, পুলিশের কাজে বাধা ও খারাপ ব্যবহার করার অপরাধে বুধবার রাতে নুরুল হক নুরের বিরুদ্ধে ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুরের বাসভবনে তল্লাশি চালায় ডিবি। এ সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে আটক করে।

রাতেই ফেসবুক থেকে লাইভে এসেও এ বিষয় জানান নুর। ফেসবুক লাইভে তিনি অভিযোগ করেন, পুলিশ তার বাসার দুটি দরজা ভেঙে ঢুকে বিন ইয়ামিনকে আটক করে।

এ সময় তারা নারকীয় তাণ্ডব চালায় বলেও দাবি করেন নুর। তিনি বলেন, পুলিশ তার বাসার সিসি ক্যামেরার সরঞ্জাম ও মোবাইল ফোন নিয়ে গেছে।

তিনি আরো বলেন, পুলিশকে সকাল পর্যন্ত অপেক্ষা করে বাসায় ঢোকার অনুরোধ করা হলেও তারা শোনেননি।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু