21 C
আবহাওয়া
৫:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » শাহজালালে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

শাহজালালে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

gold

বিএনএ ডেস্ক: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানের চার কেজি ৪২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টায় ওমানের রাজধানী মাস্কাট থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাস্কাট থেকে আসা ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে স্কসটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পাওয়া যায়। পরে সেগুলো কেটে ৩৮টি স্বর্ণের বার পাওয়া যায়, যেগুলোর মোট ওজন চার কেজি ৪২০ গ্রাম।

কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত এসব স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য চার কোটি ৫০ লাখ টাকা। আটককৃত স্বর্ণের বার ঢাকার শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু