23 C
আবহাওয়া
১০:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে জরিমানা গুণলেন ৩ কাঁচামরিচের দোকানদার

চট্টগ্রামে জরিমানা গুণলেন ৩ কাঁচামরিচের দোকানদার

চট্টগ্রামে জরিমানা গুণলেন ৩ কাঁচামরিচের দোকানদার

বিএনএ, চট্টগ্রাম: মূল্য তালিকা সংরক্ষণ না করার দায়ে চট্টগ্রামে কাঁচামরিচ বিক্রির ৩ দোকানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৩ জুলাই) সকালে নগরীর রিয়াজউদ্দীন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান এবং সহকারী পরিচালক রানা দেব নাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।

অভিযানকালে তারা বলেন, মূল্য তালিকা সংরক্ষণ না করার দায়ে রিয়াজউদ্দীন বাজারে কাঁচামরিচ বিক্রয়কারী প্রণব ট্রেডার্সকে ২ হাজার টাকা, রিয়াজ এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা ও মেসার্স আনছার ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পাহাড়তলীর সরাইপাড়ায় রূপসা ফুডকে মেয়াদোত্তীর্ণ কেক সংরক্ষণের দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার