38.4 C
আবহাওয়া
২:৩২ অপরাহ্ণ - জুন ৩, ২০২৬
Bnanews24.com
Home » আবারও লেবাননে ইসরাইলি হামলা

আবারও লেবাননে ইসরাইলি হামলা


বিএনএ, বিশ্বডেস্ক : লেবাননের দক্ষিণ প্রান্তে বিভিন্ন এলাকায় মঙ্গলবার (২ জুন) ইসরাইলি হামলায় নারীসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬৪ জন ।চলমান যুদ্ধবিরতি এবং ওয়াশিংটনে লেবানন ও ইসরাইলের মধ্যে মার্কিন মধ্যস্থতায় চতুর্থ দফা আলোচনা সত্ত্বেও এ হামলা চালানো হয়।

।রাষ্ট্রীয় সংবাদ সংস্থার (এনএনএ) তথ্যমতে, নাবাতিয়েহ-খারদালি সড়কে একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় একজন চিকিৎসক এবং তার ছেলে ও মেয়ে নিহত হয়েছেন। আরেকটি ড্রোন হামলায় দুই সিরীয় শ্রমিক নিহত হন।

সংস্থাটি জানিয়েছে, টৌল ও আনসার শহরে ড্রোন হামলায় আরো দু’জন নিহত হয়েছেন। এছাড়া হারৌফ-টৌল গোলচত্বরে একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় চালক নিহত হন।

টায়ার জেলার শৌর শহরে ইসরাইলি হামলায় দু’জন নিহত হয়েছেন। অন্যদিকে, বুর্জ আল-শামালিতে আরেকটি হামলায় দু’জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

টায়ারের আল-হোশ এলাকায় হামলায় একটি বাড়ি বিধ্বস্ত হয় এবং এর আশপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপ থেকে দু’জন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে দেশজুড়ে ইসরাইলি হামলায় তিন হাজার ৪৬৮ জন নিহত এবং ১০ হাজার ৫৭৭ জন আহত হয়েছেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ