24 C
আবহাওয়া
৪:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে পশুর হাটে কৃষকের মৃত্যু

নোয়াখালীতে পশুর হাটে কৃষকের মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে কোরবানির পশুরহাটে স্ট্রোক করে কৃষকের মৃত্যু হয়েছে।নিহত জাকার উল্লাহ (৫০) জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন ৪নম্বর ওয়ার্ড আশরাদ মিয়াজি বাড়ির বাসিন্দা।

সোমবার (২ জুন) বিকেলে উপজেলার বিজবাগ ইউনিয়নের ফকিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,দুপুর দিকে জাকার পার্শ্ববর্তী কবিরহাট উপজেলা থেকে দুটি ছাগল নিয়ে সেনবাগের বিজবাগ ইউনিয়নের ফকিরহাট বাজারের পশুরহাটে আসে। এরপর তিনি ওই পশুরহাটে একটি ছাগল বিক্রি করেন। আরেকটা ছাগল বিক্রির টাকা নেওয়ার সময় আকস্মিক বুকে ব্যথায় মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গিয়াস রনি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে