30 C
আবহাওয়া
১০:৫৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলেন কুবির চার রোভার

ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলেন কুবির চার রোভার


বিএনএ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের চারজন রোভার প্রথমবারের মতো ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ এবং দুইজন ইউনিট লিডার ‘ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত হয়েছেন।

সোমবার ( ৩ জুন) কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট মো. তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, রোভার স্কাউটিং কার্যক্রমে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ স্কাউটসের ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ এ মনোনীত হয়েছেন তারা।

অ্যাওয়ার্ড অর্জনকারীরা হলেন, সাবেক সিনিয়র রোভারমেট মাহমুদুল ইসলাম, গার্ল-ইন সিনিয়র রোভারমেট সুবাহ্ ইয়াসমিন বন্যা, রোভারমেট সাইদুল হাসান সিফাত ও সহকারী রোভারমেট সাইদুল আলম। এছাড়াও ‘ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড’ এ মনোনীতরা হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও কুবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মো. জিয়া উদ্দিন এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ও গার্ল-ইন ইউনিট লিডার ড. জান্নাতুল ফেরদৌস।

গ্রুপ সম্পাদক মো. জিয়া উদ্দিন বলেন, রোভাররা যেকোন পরিস্থিতিতে দেশ ও মানুষের কল্যাণে সেবা দিতে প্রস্তুত থাকে। তারা প্রতিনিয়ত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। তাদের এই কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস প্রতিবছরের ন্যায় এবারও ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করেছে। আমাদের কাছে অত্যন্ত আনন্দের ও গৌরবের ব্যাপার হলো- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ৪ জন রোভার এই অ্যাওয়ার্ড অর্জন করেছে। আশা করি, আমাদের অর্জনের ধারা অব্যাহত থাকবে। পাশাপাশি অন্য রোভাররাও অনুপ্রাণিত হবে।’

উল্লেখ্য, স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যাণে আত্মনিবেদন করে বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়বাদল, আপদকালীন উদ্ধার, ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণ, ইত্যাদি কাজে আত্মনিবেদন করায় সাহসী ও গৌরবময় সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস প্রতিবছর ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করে থাকে।

বিএনএ/আদনান, ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩