23 C
আবহাওয়া
৭:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বুবলীর ভক্তদের জন্য দুঃসংবাদ

বুবলীর ভক্তদের জন্য দুঃসংবাদ

বুবলী

বিনোদন ডেস্ক: কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছে সিয়াম আহমেদ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘জংলি’। এমনটাই জানিয়েছিলেন নির্মাতা এম. রাহিম। প্রথমবারের মতো এই সিনেমায় জুটি বেঁধেছেন সিয়াম-বুবলী।

গত দুই মাস ধরেই চলছিল সিনেমার শুটিং ও প্রি-প্রোডাকশনের কাজ। ঈদে মুক্তি দেওয়ার টার্গেট করেই এগিয়ে যাচ্ছিল ‘জংলি’-এর পুরো টিম। তবে সিয়াম-বুবলীর ভক্তদের জন্য দুঃসংবাদ।

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে না ‘জংলি’। কারণ, এখনও সিনেমার শতভাগ কাজ শেষ হয়নি। ঘূর্ণিঝড় ও তীব্র গরমের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ‘জংলি’-এর শুটিং। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

গণমাধ্যমে তিনি বলেন, টানা শুটিংয়ের পাশাপাশি ভারতে চলছিল ‘জংলি’-এর পোস্ট প্রোডাকশনের কাজ। শুটিংয়ের পাশাপাশি ডাবিংও চলছিল ঢাকায়। মে মাসে আউটডোরে শুটিংয়ের সময় প্রচণ্ড গরমে ইউনিটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবুও কঠোর পরিশ্রম চালিয়ে গেছি আমরা।

তিনি আরো বলেন, কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শুটিং বন্ধ রাখতে হয় আমাদের। পুরো একটি সেট ঝড়ে ভেঙে যায়। আসলে প্রকৃতির ওপর তো কারও নিয়ন্ত্রণ নেই। দর্শকদের যে সিনেমা আমরা উপহার দিতে চাই, সেই কোয়ালিটি অ্যাচিভ করা এই ঈদে সম্ভব হবে না। সিনেমার সঙ্গে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করাটা একদমই আনএথিক্যাল হবে।

প্রসঙ্গত, আজাদ খানের গল্পে যৌথভাবে ‘জংলি’-এর চিত্রনাট্য করেছেন কলকাতার সুকৃতি সাহা ও মেহেদী হাসান। সিনেমার চারটি গানের সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ। এতে সিয়াম-বুবলী ছাড়াও আরও অভিনয় করেছেন— শহিদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, দিলারা জামান প্রমুখ।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী