29 C
আবহাওয়া
২:২৩ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল, আজ লড়াইয়ে নামবে ব্রাজিল-ইসরাইল

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল, আজ লড়াইয়ে নামবে ব্রাজিল-ইসরাইল


বিএনএ, ক্রীড়া ডেস্ক : অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের  শনিবার (৩ জুন) রাতে  মুখোমুখি হচ্ছে  ব্রাজিল-ইসরাইল।রাত ১১টা ৩০ মিনিটে  আর্জেন্টিনার অ্যাস্তাদিও সান হুয়ান স্টেডিয়ামে  ম্যাচটি অনুষ্ঠিত হবে ।

ইতালির বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ব্রাজিল। পরে গ্রুপ পর্বে দুই জয়ে ঘুরে দাঁড়ায় দলটি। নকআউটে ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পায় তিউনিসিয়াকে। যে ম্যাচে ৪-১ গোলের জয় তুলে নেয় দলটি।

শুধু ব্রাজিল না, সেমিফাইনালে উঠার লড়াইয়ে এদিন আরও মাঠে নামবে কলম্বিয়া ও ইতালি। এ দুদলের ম্যাচ মাঠে গড়াবে রাত ৩টায়।

প্রসঙ্গত, ৬ কনফেডারেশন থেকে ২৪ দল নিয়ে শুরু হয়েছিল এবারের আসর। ২৪টি দল ৬টি গ্রুপে ভাগ হয়ে গ্রুপপর্বে লড়াই করে। প্রতিটি গ্রুপ থেকে ২টি করে মোট ১২টি ও তৃতীয় স্থানে থাকা সেরা ৪টি দল উঠে আসে নকআউট পর্বে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী