25 C
আবহাওয়া
১১:১৯ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » খেজুর গাছে ৯ ফুট লম্বা অজগর

খেজুর গাছে ৯ ফুট লম্বা অজগর


বিএনএ, বরগুনা : বরগুনার পাথরঘাটা উপজেলায় ৯ ফুট লম্বা একটি অজগর উদ্ধার হয়েছে। শুক্রবার (৩ জুন) সকালে পাথরঘাটা ইউনিয়নের বিহঙ্গ দ্বীপ সংলগ্ন রূহিতা গ্রামের একটি খেজুর গাছ থেকে অজগরটিকে উদ্ধার করা হয়েছে।

বন বিভাগের হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আল-আমিন বিষটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উদ্ধারের পর বেলা ১১টার দিকে বন বিভাগের মাধ্যমে সেটিকে হরিণঘাটা সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে রূহিতা গ্রামে কয়েকজন শিশু লাঠি দিয়ে গাছ থেকে খেজুর পাড়ছিল। এ সময় খেজুর গাছে অজগরটিকে দেখতে পেয়ে তারা চিৎকার করে।

স্থানীয়রা তাদের চিৎকার শুনে ঘটনাস্থলে যায় এবং ভিলেজ টাইগার রেসপন্স টিমকে (ভিটিআরটি) খবর দেয়। পরে ভিটিআরটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খেজুর গাছ থেকে ৯ ফুট লম্বা ওই অজগর সাপটি উদ্ধার করে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!