25 C
আবহাওয়া
৫:২৭ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আইএইএকে ইরানের হুঁশিয়ারি

আইএইএকে ইরানের হুঁশিয়ারি


বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা- আইএইএ’র আসন্ন নির্বাহী বোর্ডের সভায় ইরানের বিরুদ্ধে যেকোনো অগঠনমূলক প্রস্তাব আনা হলে  সমুচিত এবং কঠোর জবাব দেয়া হবে।

মুখপাত্র খাতিবজাদে বুধবার এক বিবৃতিতে বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো অগঠনমূলক পদক্ষেপের পরিণতির দায়ভার তাদেরকেই নিতে হবে যারা আইএইএ’র বোর্ড অব গভর্নরস এবং আইএইএ’র মহাপরিচালকের প্রতিবেদনকে ইরানের বিরুদ্ধে রাজনৈতিক চাপ প্রয়োগের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে।

ইরানের তিনটি অঘোষিত স্থাপনায় ইউরেনিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে বলে আইএইএ’র মহাপরিচালক এক প্রতিবেদনে যে দাবি করেছেন সে ব্যাপারে ওই সংস্থার পক্ষ থেকে তেহরানকে ভর্ৎসনা করার আহ্বান জানিয়ে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ একটি প্রস্তাবের খসড়া তৈরি করেছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এটি বলেছে, আইএইএ’র নির্বাহী বোর্ডের আসন্ন সভায় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি খসড়াটি উত্থাপন করবে এবং এটিকে প্রস্তাব আকারে পাস করার চেষ্টা করবে।

গ্রোসির প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ পারমাণবিক সমঝাতায় অনুমোদিত সীমার ১৮ গুণে পৌঁছেছে এবং ইরান গত তিন বছরে দেশে পারমাণবিক উপাদান আবিষ্কারের বিষয়ে আইএইএ’ প্রশ্নের “প্রযুক্তিগতভাবে বৈধ” উত্তর দিতে ব্যর্থ হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর