30.8 C
আবহাওয়া
১১:৪০ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » গাজায় সশস্ত্র মহড়া হামাসের 

গাজায় সশস্ত্র মহড়া হামাসের 

গাজায় সশস্ত্র মহড়া হামাসের 

বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সদস্যরা সশস্ত্র বিজয়  র‌্যালি করছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুন) ভারী আগ্নেয়াস্ত্র, গ্রেনেড লঞ্চার, একে ফোর্টি সেভেনসহ বিভিন্ন যুদ্ধসরঞ্জাম নিয়ে গাজার রাস্তায় নেমে আসেন হামাসের হাজারো সদস্য। রকেটের পাশাপাশি অন্যান্য অস্ত্র নিয়ে গাড়িতে করেও নিজেদের শক্তির জানান দেয় হামাস।

হামাসের সদস্যরা বলেন, সংঘাতের পর হামাস আরও শক্তিশালী হয়েছে। এ সময় অনেককে হাত নাড়িয়ে হামাসের সদস্যদের সমর্থন জানাতে দেখা যায়।

সম্প্রতি, গাজা উপত্যকার আবাসিক ও বেসামরিক অবস্থানগুলোর ওপর ইসরায়েলি ভয়াবহ বিমান হামলায় ২৫৩ ফিলিস্তিনি নিহত ও ১৯৪৮ জন আহত হন। অন্যদিকে গাজা থেকে প্রতিরোধ যোদ্ধাদের নিক্ষিপ্ত রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয় ১২ ইহুদি নাগরিক। গত ২১ মে মিশরের মধ্যস্থতায় উভয়পক্ষের সম্মতিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

বিএনএ/ ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ
কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি অংসুইছাইন গ্রেপ্তার চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ছাগলনাইয়ায় অসহায় নারীদের মাঝে চেক ও সেলাই মেশিন বিতরণ ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী