25 C
আবহাওয়া
১:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » সহকারী অধ্যাপক পদে ১৪৩ কর্মকর্তার পদোন্নতি

সহকারী অধ্যাপক পদে ১৪৩ কর্মকর্তার পদোন্নতি

সহকারী অধ্যাপক পদে ১৪৩ কর্মকর্তার পদোন্নতি

বিএনএ, ঢাকা: সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ১৪৩ কর্মকর্তা।

বুধবার (৩ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনাল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত কর্মকর্তাদেরকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেডে ৩৫,৫০০-৬৭,০১০ টাকা বেতনক্রমে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তারা আগামী ১১ মে তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১৩ মে থেকে বর্তমান কর্মস্থলে তাৎক্ষণিক অব্যাহতি (স্ট্যান্ড রিলিজ) মর্মে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!