23 C
আবহাওয়া
৯:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » সাংবাদিক কামরুল ইসলাম আর নেই

সাংবাদিক কামরুল ইসলাম আর নেই

কামরুল ইসলাম

বিএনএ, ঢাকা : সিনিয়র সাংবাদিক ও জাতীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক বার্তা সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী আর নেই। মঙ্গলবার (২ মে) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

জাতীয় প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী দৈনিক সংবাদে তার সাংবাদিকতা শুরু করেন। সেই সাথে তিনি একজন অর্থনৈতিক সাংবাদিক হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন এবং পরবর্তীতে তিনি দেশের শীর্ষস্থানীয় পরিবেশ সাংবাদিক হিসাবে আবির্ভূত হন।

তিনি ফোরাম অফ এনভায়রনমেন্টাল জার্নালিস্টস (এফইজেবি) এর সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশে ও বিদেশে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

তিনি ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস) থেকে অবসর গ্রহণ করেন।

বুধবার নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আইচাপাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার