30 C
আবহাওয়া
৮:০৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আরও ৬৫ জনের মৃত্যু

করোনায় আরও ৬৫ জনের মৃত্যু


বিএনএ, ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু ১১ হাজার ৬৪৪ জনের। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৩৯ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৬৩ হাজার ৬৮২ জনে।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ৪৩১টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও এক হাজার ৭৩৯ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার আট দশমিক ৯৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৫ জনের মধ্যে ৪২ জন পুরুষ ও ২৩ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ০-১০ বছরের মধ্যে, দুই জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, আট জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১৫ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৩৬ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৮৩৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় লাখ ৯১ হাজার ১৬২ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৫ লাখ ১৮ হাজার ৪১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৪ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৫০ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৫২ শতাংশ।

বিএনএনিউজ/ এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা