33 C
আবহাওয়া
৩:২৪ অপরাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৬
Bnanews24.com
Home » কুয়েতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে যুক্তরাজ্য

কুয়েতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে যুক্তরাজ্য


বিএনএ, বিশ্বডেস্ক : কুয়েতের একটি তেল স্থাপনায় তেহরানের হামলার পর স্বার্থ রক্ষায় দেশটিতে র‍্যাপিড সেন্ট্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার (৩ এপ্রিল) প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানিয়েছেন, সকালে কুয়েতের ক্রাউন প্রিন্স সাবাহ আল-খালিদ আল-সাবাহর সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপে এ বিষয়ে আলোচনা হয়েছে। ফোনালাপে উপসাগরীয় অঞ্চলে ব্রিটিশ ও কুয়েতি স্বার্থ রক্ষায় সহায়তার জন্য ব্রিটেন র‍্যাপিড সেন্ট্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

মুখপাত্র আরও বলেন, ফোনালাপে প্রধানমন্ত্রী কুয়েতের একটি তেল শোধনাগারে রাতভর চালানো বেপরোয়া ড্রোন হামলার নিন্দা জানিয়েছেন। তিনি পুনর্ব্যক্ত করেছেন, যুক্তরাজ্য কুয়েত এবং উপসাগরীয় অঞ্চলের সকল মিত্রদের পাশে রয়েছেন।

মুখপাত্র বলেছেন, নেতারা কুয়েতে যুক্তরাজ্যের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়ে আলোচনা করেছেন, যা মূলত ড্রোন এবং অন্যান্য নিচু দিক দিয়ে উড়ে যাওয়া আকাশী হুমকি ভূপাতিত করার জন্য তৈরি। এটি এই অঞ্চলে কুয়েতি ও ব্রিটিশ কর্মী এবং স্বার্থ রক্ষা করবে এবং একই সঙ্গে একটি বৃহত্তর সংঘাতে পরিস্থিতি থেকে রক্ষা করবে।

ফোনালাপে স্টারমার এবং যুবরাজ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বব্যাপী জাহাজ চলাচলে সীমিত থাকার বিষয়টি নিয়েও আলোচনা করেছেন। অবিলম্বে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল পথটি পুনরায় চালু করার একটি পরিকল্পনা প্রণয়নের জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি বৈঠককে স্বাগত জানিয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ