30 C
আবহাওয়া
৯:০০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » আইপিএলে খেলবেন না সাকিব

আইপিএলে খেলবেন না সাকিব


বিএনএ: আইপিএলে চলতি মৌসুমে শেষ পর্যন্ত না খেলার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার (৪ এপ্রিল) থেকে শুরু টেস্ট ম্যাচ। তবে তার আগের দিন সোমবার (৩ এপ্রিল) জানা গেল সাকিব আইপিএলেই খেলছেন না। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার কোনো ম্যাচেই দেখা যাবে না তাঁকে।

জাতীয় দলের খেলা থাকার কারণে সাকিব আইপিএলের শুরুর মতো পরের দিকেও কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলতে পারতেন না। আয়ারল্যান্ড সিরিজের কারণে শুরুটা তো মিস করেছেনই, পরের দিকেও মিস করতেন কারণ, বাংলাদেশ দল তখন ইংল্যান্ডে যাবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ খেলতে। সিরিজটা হবে ৯ থেকে ১৪ মে। তার আগে ৫ মে আছে একটা প্রস্তুতি ম্যাচও। আর আইপিএল শেষ হবে ২৮ মে।

প্রস্তাবটা তাই এসেছে সাকিবের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইটরাইডার্সের কাছ থেকেই। সূত্র জানিয়েছে, যেহেতু টুর্নামেন্টের অনেকটা সময় তারা সাকিবকে দলে পাবে না, সাকিবের পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটারকে দলে নিতে চায় কলকাতা। সাকিবকে সেই অনুরোধই জানানো হয়েছে কলকাতা থেকে। তিনি যদি না খেলেন, তাহলে তারা অন্য বিদেশি ক্রিকেটার নিতে পারে।

কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সাকিবের সম্পর্ক দীর্ঘ দিনের। সেই সুসম্পর্কের কারণেই তিনি তাদের প্রস্তাব মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবারের আইপিএলে শেষ পর্যন্ত সাকিব খেলছেন না। তবে এ ব্যাপারে সাকিবের কাছে জানতে চাইলে তিনি কিছু বলতে চাননি।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা