28 C
আবহাওয়া
৮:৪৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » এপ্রিলে তাপমাত্রা বাড়তে পারে ৪০ ডিগ্রি

এপ্রিলে তাপমাত্রা বাড়তে পারে ৪০ ডিগ্রি

তাপমাত্রা

বিএনএ, ঢাকা: দেশে চলতি এপ্রিল মাসে দুই থেকে তিনটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে, যা হতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

রোববার (৩ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অধিদপ্তরের গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে। অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।

বিশেষজ্ঞ কমিটির চলতি মাসের পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয়েছে, এপ্রিল মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে দু-তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যত্র তিন-পাঁচদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী হতে পারে।

এ মাসে দেশের কোথাও কোথাও দু-তিনটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসয়াস) বা মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে বলে জানিয়েছে বিশেষজ্ঞ কমিটি। এপ্রিলে দেশের কয়েকটি স্থানে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও এ মাসের পূর্বাভাসে জানানো হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু