24 C
আবহাওয়া
৮:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ঘুড়ি ওড়ানোর সময় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীতে ঘুড়ি ওড়ানোর সময় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীতে ঘুড়ি ওড়ানোর সময় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

বিএনএ,ঢাকা : রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় পাঁচতলা বাসার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে লিফটের ফাঁক দিয়ে নিচে পড়ে কাউসার হোসেন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুর দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আহম্মদ হোসেন জানান, আমরা ওই বাসার নিচতলায় থাকি। বাসার সিকিউরিটি গার্ডের চাকরি করি। সকালে কাউসার বাসার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে অসাবধানতাবশত লিফটের ফাঁক দিয়ে নিচে পড়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাতুয়াইল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠালে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমাদের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার শ্রীপুর গ্রামে।বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে