28 C
আবহাওয়া
৪:৩১ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম-দোহাজারী রুটে শনিবার থেকে চলবে ডেমু ট্রেন

চট্টগ্রাম-দোহাজারী রুটে শনিবার থেকে চলবে ডেমু ট্রেন

চট্টগ্রাম-দোহাজারী রুটে শনিবার থেকে চলবে ডেমু ট্রেন

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম-দোহাজারী রুটে শনিবার থেকে চালু হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ডেমু ট্রেন। শনিবার (৬ ফেব্রুয়ারি) রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ডেমু ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এ ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত বলেন, চট্টগ্রাম থেকে ডেমু ট্রেন ভোর সাড়ে ৫টায় পটিয়ার উদ্দেশে ছেড়ে যাবে। পটিয়া পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে। এরপর পটিয়া ছাড়বে সকাল সাড়ে ৭টায় এবং চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে সকাল ৯টা ৫ মিনিটে।

দ্বিতীয় ট্রিপে বিকেল ৫টায় চট্টগ্রাম থেকে দোহাজারীর উদ্দেশে যাত্রা করবে ট্রেনটি। দোহাজারী পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায় এবং দোহাজারী ছেড়ে আসবে ৭টা ৪০ মিনিটে। চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু