26 C
আবহাওয়া
৩:২৫ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন দেয়ার দাবি

ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন দেয়ার দাবি

ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন দেয়ার দাবি

বিএনএ, ঢাকা : শীঘ্রই বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলন দেয়ার দাবি জানিয়েছেন সংগঠন থেকে অব্যাহতি পাওয়া নেতারা।
বুধবার(৩ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে ‘বাংলাদেশ ছাত্রলীগকে বিতর্কমুক্ত ও শুদ্ধকরণের নামে চলমান অপরাজনীতি ও অপসংস্কৃতির প্রতিবাদ’ শিরোনামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগ থেকে অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক মাহমুদ আব্দুল্লাহ বিন মুন্সি।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৯ সালের ১৭ ডিসেম্বর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে ২১ জনকে পদ থেকে অব্যাহতি দেয়ার কথা জানানো হয়। কিন্তু তাদের ঠিক কি কারণে অব্যাহতি দেয়া হল সে সম্পর্কে কিছু বলা হয়নি। আমাদের যাদের অব্যহতি দেয়া হয়েছে তারা এ বিষয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জানতে চাই। তারা কেউ এ বিষয়ে মুখ খোলেননি।তারা আমাদের ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত চার নেতার সাথে যোগযোগ করতে বলেন। আমরা তাদের কাছেও গিয়েছি। তারাও আমাদের কিছু জানাতে পারেননি।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, গত ৩১ জানুয়ারি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ৬৮টি শূণ্যপদে নতুন করে ৬৮ জনকে পদায়ন করেছেন। কোন প্রক্রিয়ায় ও কীসের ভিত্তিতে এসব পদে তাদের পদায়ন করা হয়েছে, তার কোন ব্যখ্যা পাওয়া যায়নি। নতুন করে যাদের পদায়ন করা হয়েছে, তাদের মধ্যে মাদকাসক্ত, বিবাহিত, বয়সোত্তীর্ণ ও চাকুরিজীবীর মতো গঠনতন্ত্র বিরোধী অনেকেই রয়েছে। এটি স্পষ্ট একটি প্রহসন।
বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, ত্যাগী ও বিদ্যমান কমিটির সিনিয়র নেতাদের অবমূল্যায়ন, তৃণমূলে সম্মেলন দিতে না পারা, নিজস্ব এজেন্ডা বান্তাবায়ন করাসহ নানা অভিযোগ এনে তাদের পদত্যাগের দাবি জানান তারা।
পদত্যাগের পাশাপাশি ৩০তম সম্মেলন দিয়ে সংগঠনের অচলায়তন ভাঙার কথাও বলা হয় লিখিত বক্তব্যে।

বিএনএ/আহা, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর