28 C
আবহাওয়া
৪:৩১ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বগুড়ায় মদপানে মৃতের সংখ্যা বেড়ে ১৫

বগুড়ায় মদপানে মৃতের সংখ্যা বেড়ে ১৫

মদ

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার রাত পর্যন্ত আরও পাঁচজনের মৃত্যুর খবর জানা গেছে। এদের মধ্যে দুজন হাসপাতালে এবং বাকি তিনজন বাড়িতে মারা গেছেন।

নতুন করে যে পাঁচজনের মৃত্যু হয়েছে, তারা হলেন শহরের তিনমাথা পুরান বগুড়া দক্ষিণপাড়া এলাকার রামনাথ রবিদাস (৬০), পুরান বগুড়া জিলাদারপাড়ার কুলি শ্রমিক রমজান আলী (৬৫), শাজাহানপুর উপজেলার দুরুলিয়া মণ্ডলপাড়ার সিএনজিচালিত অটোরিকশার মেকার মেহেদী হাসান (২৮), রহিমাবাদ উত্তরপাড়ার ইলেকট্রিক মিস্ত্রি আবদুর রাজ্জাক (৪০) এবং কাটাবাড়িয়া এলাকার জমি মাপজোখকারী সার্ভেয়ার আহাদ আলী (৩৮)। এর আগে সোমবার বিভিন্ন সময়ে মারা গেছেন আরও ১০ জন।

এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রঞ্জু নামে এক ব্যক্তির ভাই মনোয়ার হোসেন রাতেই থানায় মামলা করেছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মঙ্গলবার রাত পর্যন্ত আরও পাঁচজনের মৃত্যুর খবর জানা গেছে। এদের মধ্যে দুজন হাসপাতালে এবং বাকি তিনজন বাড়িতে মারা গেছেন।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু