28 C
আবহাওয়া
১:০১ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন

নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন

নতুন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। 

বিএনএ, ঢাকা : এক মাসের কম সময়ে নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মাহবুব হোসেন। দেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেবেন তিনি।

মঙ্গলবার (৩ জানুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত ১১ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার আরেক প্রজ্ঞাপনে কবির বিন আনোয়ারকে অবসরে পাঠানোর বিষয়টিও জানানো হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নতুন সচিব হয়েছেন মো. খায়েরুজ্জামান মজুমদার। এতদিন অর্থ বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করে আসা এই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে মঙ্গলবারেই আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী