30 C
আবহাওয়া
১১:১৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » গোয়ায় জমেছে নুসরাত-যশের প্রেম

গোয়ায় জমেছে নুসরাত-যশের প্রেম

নুসরাত

বিএনএ, বিনোদন ডেস্ক: প্রেম-বিয়ে-সন্তান নিয়ে গত বছরজুড়েই আলোচনায় ছিলেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। বছরের শেষ লগ্নে অবসর যাপনের জন্য কলকাতা ছাড়েন এই জুটি।

যদিও কলকাতা ছাড়ার আগে জানা যায়নি কোথায় যাচ্ছেন তারা। পরে জানা যায়, যশকে নিয়ে গোয়ায় ছুটি কাটাতে গেছেন নুসরাত। বর্তমানে তাজ ফোর্ট আগুয়াডা রিসোর্ট অ্যান্ড স্পা-তে সময় কাটাচ্ছেন যশরত। সেখানেই জমে উঠেছে এই যুগলের প্রেম।

২০২১ সালের শেষ দিন গোয়ায় কাটিয়েছেন নুসরাত-যশ। সেখানে নতুন বছর উদযাপনও করেছেন তারা। সেসব ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। নুসরাতের পোস্ট করা ছবিতে দেখা যায়, গোলাপি কাঁধকাটা গাউনে আবেদনময়ী লুকে লেন্সবন্দি হয়েছেন নুসরাত। তার হাত ভর্তি নানারকম ডেজার্ট। এক হাতে রয়েছে থালাভর্তি কেক, পেস্ট্রি-সহ অনেক কিছু! অন্য হাতে চকোলেট মুজ’র গ্লাস ধরে রয়েছেন নুসরাত।

২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে ধর্মীয় রীতি মেনে নিখিল জৈনর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত জাহান। এক বছরের মাথায় তাদের দাম্পত‌্য জীবনে কলহ শুরু হয়। দীর্ঘদিন আলাদা থাকার পর নুসরাত জানান, নিখিলের সঙ্গে লিভ-ইন করেছেন, তাদের রেজিস্ট্রি বিয়ে হয়নি। যশ-নুসরাত বিয়ে করেছেন কিনা তা জানা যায়নি। কিন্তু নুসরাতের পুত্রের বাবা যশ তা জানিয়েছেন নুসরাত।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, শুরু হয়েছে ভোটগ্রহণ বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু