28 C
আবহাওয়া
৭:২৭ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নিজের মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার করতে আবেদন

নিজের মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার করতে আবেদন

আবারও বাবুল আক্তারের জামিন নামঞ্জুর

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের বাদী হয়ে করা মামলায় তাকেই গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার (২ জানুয়ারি) এ বিষয়ে বাবুলের উপস্থিতিতে শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ঠিক করেছেন চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম)।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক। তিনি বলেন, স্ত্রী হত্যার সঙ্গে মামলার বাদী বাবুল আক্তারের সম্পৃক্ততার তথ্যপ্রমাণ ইতোমধ্যে পেয়েছি।তাই ওই মামলায় তাকে (বাবুল আক্তার) গ্রেপ্তার দেখাতে আবেদন করেছি।

এদিকে মিতু হত্যার ঘটনায় তার বাবার করা এক মামলায় গ্রেপ্তার হয়ে বাবুল আক্তার এখন কারাবন্দি আছেন। এ মামলাটিও তদন্ত করছে পিবিআই।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন নগরের জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় মিতুকে প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুল আক্তার নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় এবছর ১২ মে আদালতে পিবি আই চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দেন। একইদিন বাবুল আক্তারের শ্বশুর মোশারফ হোসেন বাদি হয়ে বাবুল আক্তারসহ ৮ জনের বিরুদ্ধে মিতু হত্যার অভিযোগে পাঁচলাইশ থানায় মামলা করেন। এই মামলায় বাবুল ১৭ মে থেকে কারাগারে আছেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত