30 C
আবহাওয়া
১১:১৮ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পেরুতে ভূমিধসে নৌকা তলিয়ে গিয়ে নিহত ১২

পেরুতে ভূমিধসে নৌকা তলিয়ে গিয়ে নিহত ১২


বিএনএ বিশ্ব ডেস্ক: পেরুতে নোঙর করা দুটি নৌকা ভূমিধসের কারণে ডুবে গিয়ে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও ২৫ জন। এ ছাড়া এ ঘটনায় প্রায় ৫০ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

উকায়ালির আমাজন জঙ্গল অঞ্চলের ইপারিয়া বন্দরে ভূমিধসের ফলে দুটি নৌকা ডুবে যায়। তবে নৌকায় কতজন লোক ছিল তা জানা যায়নি।

নৌবাহিনীর ক্যাপ্টেন জোনাথন নভোয়া টেলিফোনে এএফপিকে বলেন, নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আর ২৫ জন আহত হয়েছে এবং প্রায় ৪০ জন নিখোঁজ’ রয়েছে।

কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে জড়ো হওয়া পরিবারগুলোর কাছ থেকে ঠিক কতজন নিখোঁজ হয়েছে তা জানার এবং নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ