23 C
আবহাওয়া
৫:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিলো সৌদি আরব

অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিলো সৌদি আরব

অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিলো সৌদি

বিএনএ, ঢাকা: সৌদি আরব সরকার সেখানে অবস্থানরত হুরুব বা পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে। ২০২৫ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত হুরুবপ্রাপ্ত কর্মীদের বৈধ হওয়ার এই সুযোগ থাকছে। সোমবার (২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লিগাল অ্যাসিস্ট্যান্ট মামুনুর রশিদ জানিয়েছেন, ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত যেসব প্রবাসী এই পরিস্থিতিতে রয়েছেন, তারা আগামী বছরের জানুয়ারির ২৯ তারিখের মধ্যে বৈধ হতে পারবেন। সৌদি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে, ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত যাদের ইতিপূর্বে হুরুব দেয়া হয়েছে, এই হুরুবপ্রাপ্ত কর্মীরা চাইলে এখন বৈধ হতে পারবে। এর জন্য সুযোগ দেয়া হয়েছে ১ ডিসেম্বর থেকে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত। হুরুব প্রাপ্তদের বৈধ হওয়ার এই প্রক্রিয়া কেবল সৌদি সরকারের অনুমোদন পাওয়া নির্ধারিত পদ্ধতিতে সম্পন্ন হবে। তবে এর জন্য প্রবাসীদের নির্ধারিত কাগজপত্র এবং প্রাসঙ্গিক তথ্য জমা দিতে হবে।

দূতাবাস সূত্রে জানা যায়, প্রবাসী বাংলাদেশিদের সাহায্যের জন্য বিভিন্ন তথ্যসেবা চালু রাখা হয়েছে। প্রবাসীরা দূতাবাসে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা নিতে পারবেন। সকল প্রবাসীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। যারা এখনও বৈধ হওয়ার চেষ্টা করেননি, তাদেরকেও দ্রুত এই সুযোগ গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা