23 C
আবহাওয়া
৩:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » কাবুলে পাকিস্তান দূতাবাসে হামলা

কাবুলে পাকিস্তান দূতাবাসে হামলা


বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত পাকিস্তান দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার(২ ডিসেম্বর) এ হামলায় নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। দূতাবাস প্রধানকে হত্যার চেষ্টা বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

টুইটে শরিফ বলেন, ‘আমি অবিলম্বে এই জঘন্য কাজের অপরাধীদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

যদিও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবে গত বছরের আগস্টে কট্টরপন্থী ইসলামপন্থীরা দায়িত্ব নেওয়ার পরেও তারা দেশটিতে দূতাবাস খোলা রেখেছে। পাশাপাশি সম্পূর্ণ কূটনৈতিক মিশন বজায় রেখেছে।

একটি সরকারি দূতাবাস এএফপিকে জানিয়েছে, হামলাকারী এক একা বাড়ির আড়ালে এসে গুলি চালাতে শুরু করে। রাষ্ট্রদূত এবং অন্য সব কর্মীরা নিরাপদ, তবে আমরা সতর্কতা হিসেবে দূতাবাস ভবনের বাইরে যাচ্ছি না।
বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে